লাখাইয়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লাখাই উপজেলার স্হানীয় বুল্লা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ, দই এর বক্সের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে বুল্লা ভিতর বাজারের আদর্শ মিষ্টি ঘর এর মালিক কে ৮হাজার টাকা, নকল ও ভেজাল পণ্য এবং চানাচুরের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে বুল্লা ভিতর বাজারের বিন্দা স্টোর এর মালিক কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ কঠোর হুশিয়ারী প্রদান করে তিনি জানান এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন