লাখাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের মৃত জাকির আলীর ছেলে হাবিবুর রহমান, রাঢ়িশাল গ্রামের কাজল দেবের ছেলে দুর্জয় দেব প্রকাশ পূজন দেব ও সিংহগ্রামের জহির মিয়ার ছেলে রাসেল মিয়া।
সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় এসআই আকতারুজ্জামান, এসআই প্রনয় কুমার সরকার,এসআই মানিক সাহা,এসআই নুরুল ইসলাম মোল্লা, এ এস আই শামীম নুর আব্দুল হাকিম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শুক্রবার (১৬ জানুয়ারী) দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার (ওসি)মোঃ জাহিদুল হক আসামীদের কে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন আসামীদের কে শনিবার(১৭ জানুয়ারী) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
