- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাখাইয়ে অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তৌহিদ মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ এর দিকনির্দেশনা ও এসআই মোহাম্মদ আবু কাউছার সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে লাখাই থানাধীন ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রাম বাগবাড়ী মাজার বাড়ির পূর্ব পাশে কবরস্থানের সংলগ্ন রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৮১ পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও ২৪ হাজার ৩শত টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৌহিদ মিয়া লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিমগ্রামের বাসিন্দা। তিনি মৃত শাহাব উদ্দিন প্রকাশ শাহ ফারুক মিয়ার ছেলে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ  বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন