লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১মে) মোড়াকরি বাজারে লাখাই থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ, এসআই আবু কাউছার, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের,মোড়াকরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিক মিয়া,মোড়াকরি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশিদ, সোহেল রানা ও সাংবাদিক নাজিম উদ্দিন রানা সহ জনপ্রতিনিধি বৃন্দ ও মোড়াকরি বাজারের ব্যবসায়ী বৃন্দ।
লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ বলেন লাখাই উপজেলার আইন শৃঙ্খলা, দাঙ্গা, মাদক, জুয়া ও নারী নির্যাতন রোধ করতে হলে জনপ্রতিনিধি,রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিক সহ সকলের ঐক্য বদ্ধ প্রয়াসের মাধ্যমে এ উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় বক্তারা লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতা আশ্বাস দেন।
