লাখাই উপজেলার আইনশৃঙ্খলা, মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং ও দাঙ্গা প্রতিরোধ নিরসনে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বামৈ বড় বাজারে লাখাই থানার আয়োজনে বামৈ বড় বাজার কমিটির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন আহমেদ,লাখাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম,ছাত্রদল নেতা হাসান সাকিব, শাহনেওয়াজ মেম্বার,বামৈ বাজার কমিটির সহ সভাপতি আবদুল হক প্রমুখ।
বক্তারা লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং বিভিন্ন তথ্য দিয়ে পুলিশ কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।
প্রধান অতিথি লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক বলেন আমি লাখাই থানায় যোগদান করার পর থেকেই লাখাই উপজেলাকে মাদক, দাঙ্গা, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন সহ নানা আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্ব সহকারে প্রতিরোধ গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক, জুয়ার সাথে যদি আমার থানার কোন পুলিশ জড়িত থাকে তা হলে আমাকে বলবেন তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল।
তিনি আরও বলেন লাখাই উপজেলার জনগণের জানমাল নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন সে ব্যাপারে সচেষ্ট সজাগ রয়েছে পুলিশ। সামনে ঈদ উল ফিতর কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং রাত্রী কালীন পুলিশের টহল জোরদার করার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
