লাখাই উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার বিকালে লাখাই বাজার বালুর মাঠে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং সভায় ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত,লাখাই ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সভায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন,সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ ও আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন, তিনি আরও বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া সমাজ থেকে অন্যায় অত্যাচার, মাদক জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন বন্ধ করা সম্ভব না,আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী কে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এতে করে সমাজ থেকে দূর্নীতি মুক্ত করা সম্ভব হবে হবে।
বিট পুলিশিং সভায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সহ সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
