লাখাইয়ে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

লাখাইয়ে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১/২০২৬-২৭ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে লাখাই উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, সাংবাদিক বৃন্দ সহ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে আউশ ধান বীজ ও রাসায়নিক সার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন