লাখাইয়ে ধানের খলায় গোচারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের লাখাইয়ে ধানের খলায় গোচারণ (বাছুর) এর বিচরণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে পুলিশসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহতের ঘটনা ঘটেছে । সোমবার উপজেলার লাখাই ইউনিয়নের আয়নারটুক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের সরাজ  মিয়া ও কুদ্দছ মিয়া গং লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার আকস্মিক এক পক্ষের ধানের খলায় অপর পক্ষের একটি গোচারণ (বাছুর)বিচরণ করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে  হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে  উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জাহাঙ্গীর নামে এক পুলিশ সদস্যসহ ২পুলিশ সদস্য আহত হয় । পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে জানতে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম  সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ বিষয়ে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক বলেন, ধানের খলায় গরু প্রবেশ নিয়ে সংঘর্ষের সুত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন