লাখাইয়ে দুই ইট ভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা 

লাখাইয়ে লাইসেন্স না থাকার কারণে দুই ইট ভাটাকে ৩লাখ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২জুন) দুপুরে মোড়াকরি উত্তর মদনপুর এলাকার মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড ও সিএমসি ইটের ভাটায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
সূত্রে জানা যায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে দুই ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সুমন ও লাখাই থানার একদল পুলিশ।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন,লাইসেন্স না থাকায় জনস্বার্থে এই জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন