হবিগঞ্জের লাখাইয়ে পানি নিষ্কাশনের রাস্তাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী পুরুষ সহ আহত ২২ জনের খবর পাওয়া গেছে।
সূত্রে জানা বুধবার সকালে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামে মোতাকাব্বির চৌধুরী ও রকি মিয়া গংদের মাঝে পানি নিষ্কাশনের রাস্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারী পুরুষ সহ ২২ জন আহত হয়। আহতরা হলেন রাসেল (৩৫) নাহিদুল (২০) আঃ হক (৪৫) তাছলিম (৪৫) জিয়া (৩৩) রেজিয়া (৬৫) নাজির (৩০) নিরাজুল (৩০) মিজানুর (৪০) জামিরুল (৩৩) আজিজুল (৩০) হাফিজুল (২৯) সহ ২২ জন আহত হয়েছে।
এ ঘটনায় আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের কে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং আহত নাহিদুলের জখম গুরুতর হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদরে হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন,আমি স্হানীয় মুরুব্বিদের নিয়ে পানি নিষ্কাশনের বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু তা মিমাংসা হয়নি।
এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত)কৃষ্ণ চন্দ্র মিত্র বলেন সংঘর্ষের খবর পেয়ে এসআই আকতারুজ্জামান, মানিক সাহা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
