লাখাইয়ে এক গর্বিত পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা বাড়ীর ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল এর বড় ভাই মোড়াকরি গ্রামের সর্বজন শ্রদ্ধেয় আবুল কালাম মোল্লা বাদল (৭৫) ইন্তেকাল করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন”

২৮ মার্চ শনিবার সন্ধায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুর সংবাদ তাঁর গ্রামের বাড়ি মোড়াকরি ও আত্বীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা রবিবার দুপুর ২ ঘটিকার সময় মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি বৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আবুল কালাম মোল্লা বাদল এর ইন্তেকাল এ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তি বর্গ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য যে মরহুম আবুল কালাম মোল্লা বাদল এর ৫ সন্তানের মধ্যে মেহেদী হাসান মোল্লা সর্বশেষ বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছে ,আবুল হাসান মোল্লা স্ত্রী সন্তান সহ আমেরিকায় স্হায়ীভাবে বসবাস করছেন ,বড় মেয়ে রওনক জাহান উর্মি ও ছোট মেয়ে রওশন জাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন এবং মেঝো মেয়ে জিনাত জাহান ঝুমি সোনালী ব্যাংক এর সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন