লাখাইয়ে এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা

লাখাইয়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর গ্রামের শেখ রওশন আলীর ছেলে শেখ আল-আমীন কে ১লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

সূত্রে জানা যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় শেখ আল-আমীন কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, গত সোমবার বিকালে পুলিশের এসআই প্রনয় কুমার সরকার ও এ এস আই প্রদীপ মোড়াকরি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১ টি মাটি বুঝাই ট্রাক্টর জব্দ করা হয়।এরই পরিপ্রক্ষিতে মঙ্গলবার বিকালে ট্রাক্টর মালিক কে উপরোক্ত জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সার্বিক সহযোগিতা করেন পুলিশের এসআই প্রনয় কুমার সরকার এর নের্তৃত্বে লাখাই থানার একদল পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন