লাখাইয়ে পুলিশের অভিযানে গাঁজার গাছ ও শুকনা গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও পুলিশের এসআই আবু কাউছার, এএসআই ওয়াসিম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) সন্ধায় বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামে মৃত গেদু মিয়ার ছেলে মোঃ মোহিত মিয়া (৪৫) এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৩টি তাজা গাঁজার গাছ ও তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ১শ গ্রাম শুকনা গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
