লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪শত গ্রাম গাঁজাসহ এক আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের মোঃ জলাই মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া(২০)।
সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাহিদুল হক এর নের্তৃত্বে ও লাখাই থানার এসআই আখতারুজ্জামান, এএসআই খায়রুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১২ই মার্চ দিবাগত রাতে সিংহগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ লিটন মিয়ার হেফাজত হতে ৪শত গ্রাম গাঁজা সহ লিটন মিয়া কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
