লাখাইয়ে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গোলাম রাব্বানী, সমবায় কর্মকর্তা কান্তি ভূষন সেনগুপ্ত, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সীমা রানী দাস।
সভায় বক্তারা বলেন গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে। প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের আরও আন্তরিক ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। গ্রাম আদালত এর কার্যক্রমে মনিটরিং জোরদার করতে হবে।
