লাখাই উপজেলায় ২শত ৫০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২১ হাজার ৫০০ শিশু কে হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নের জন্য রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল আজম।
অবহিত করণ সভায় হাম-রুবেলা রোগ সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে তুলে ধরে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির। তিনি বলেন হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ। এই রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি, কাশির মাধ্যমে অতিদ্রুত ছড়ায়।
এ সব থেকে আমরা নিজেদের কে দূরত্ব বজায় রেখে চলতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুল আরেফীন উপস্থিত শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং কি কি করণীয় সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
তিনি আরও বলেন উপজেলার ৫ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের শিশুদের কে হাম-রুবেলা ভ্যাকসিন টিকা প্রদান করা হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন সকলের মিলিত ঐক্য বদ্ধ প্রয়াশের মাধ্যমে এক সংঙ্গে কাজ করার আহবান জানান।
