লাখাইয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবাায়ী গ্রেফতার
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের খোর্শেদ মিয়া ছেলে এরশাদ মিয়া(৩৮)।
থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও এসআই আবু কাউছার,এএসআই খায়রুল ইসলাম, এএসআই ওয়াসিম, এএসআই আব্দুল হাকিম সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় শনিবার (২৩ মে) রাত অনুমান ৯ টা ৪৫ মিনিটে বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে মৃত খোর্শেদ মিয়ার ছেলে এরশাদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে গ্রেফতার করা হয়।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক আসামীকে রবিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







