লাখাইয়ে পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মহিন উদ্দিন ওরফে মুইন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে লাখাই থানাধীন ৪নং বামৈ ইউনিয়নের বামৈ কাটিহারা এলাকায় হবিগঞ্জ-লাখাইগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনা ও এসআই (নিরস্ত্র) ময়নাল হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জনৈক ইছাক মিয়ার সমিলের দক্ষিণ পাশে রাস্তার ওপর থেকে মহিন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫ শত টাকা।
গ্রেফতারকৃত মহিনউদ্দিন ওরফে মুইন লাখাই উপজেলার বামৈ (পশ্চিম হাটি) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
এবিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
