হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-আব্দুল হেলিম (৪৩), পিতা-আব্দুল হক, সাং-তেঘরিয়া উত্তরহাটি,মাহবুবুল আলম হাসান (২০), পিতা-শাহাব উদ্দিন, সাং-সিংহগ্রাম উত্তর, মোঃ বাপ্পি মিয়া (২০), পিতা-এনাম মিয়া, সাং-ভাদিকারা চাঁনপাড়া।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে লাখাই থানাধীন মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ অভিযান চালিয়ে আসামীদের কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও লাখাই থানার এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলমের নেতৃত্বে এএসআই ওয়াসিম, এএসআই অরবিন্দু সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তেঘরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী আলাউদ্দিন (৩৫), পিতা-উস্তার মিয়ার বসতঘর থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
