লাখাইয়ে জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত অবহিতকরন সভা

লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সংক্রান্ত অবহিতকরন সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভার আলোচনায় অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট -২০২৬ এর জেলা ভিজিলেন্স টিমের সদস্য হবিগঞ্জ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা ভিজিলেন্স টিমের সদস্য, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা আক্তার সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিগণ।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, ৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, বিআরডিবির চেয়ারম্যান আল আমিন ইসলাম অনিক সহ জনপ্রতিনিধি বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।

অবহিতকরণ সভায় হবিগঞ্জে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থী কে ভোট দিবেন, গত ১৫ বছর যাবত কেউ ভোট দিতে পারেন নাই, তাই এবার আপনাদের ভোট আপনারাই দিবেন, আপনাদের ভোট অন্য কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এবং আপনাদের ভোট অন্য কেউ দেওয়ার কোন সুযোগ নাই, এবিষয়ে বিন্দুমাত্র কোন সন্দেহ নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন