লাখাইয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন ও তার সহযোগী মোঃ বীর বাহাদুর কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোড়াকরি গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মোঃ আল আমিন (৩৫) ও একই গ্রামের মোঃ লাফু মিয়ার ছেলে মোঃ বীর বাহাদুর (২৬)।

সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় লাখাই থানার এসআই প্রনয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় লাখাই থানাধীন ২নং মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পশ্চিম গ্রামে ৭ই মার্চ রাতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন এর বসত ঘর হতে আসামী মোঃ আল আমিন (৩৫) ও মোঃ বীর বাহাদুর (২৬) কে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামী আল আমিন মিয়া একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে, মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবেই,”মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি”মাদক উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ও তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান এবং মাদক একটি সামাজিক ব্যাধি,তাই মাদক মুক্ত সমাজ গড়তে হলে পুলিশের পাশাপাশি সমাজের সুশীল সমাজ ও তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন