লাখাইয়ে মাদক জব্দসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক জব্দ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের মৃত আনজব আলীর ছেলে আক্কাস মিয়া ও বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের রবিদাস পাড়ার কেচকা রবি দাস।

থানা সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় পুলিশের এসআই প্রনয় কুমার সরকার, শাহ আলম, এ এস আই ফিরোজ আলম, প্রদীপ সুত্রধর, অরবিন্দু, আব্দুল হাকিম, খায়রুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় সোমবার দিবাগত রাতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামে মৃত আনজব আলীর ছেলে আক্কাস মিয়া কে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় এবং অপর এক বিশেষ অভিযানে বামৈ ইউনিয়নের কাটিহারা গ্রামের রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে আসামীর বসত ঘর থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ সহ কেচকা রবি দাস কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আসামীদের কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক মঙ্গলবার (১৪ জুলাই) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন