হবিগঞ্জের লাখাইয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি পূর্ব গ্রামে আসামীর বাড়ীতে পুলিশের উপপরিদর্শক আবু কাউছার, এ এস আই ওয়াসিম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আসামীর বাড়িতে অভিযান চালিয়ে ওই গ্রামের অনু মিয়ার ছেলে মোঃ আব্দাল মিয়া কে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে বিচারিক আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্থ করে ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে শনিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
