লাখাইয়ে মোটরসাইকেলসহ চোরকে আটক করে পুলিশে সোপর্দ

লাখাইয়ে মোটরসাইকেল সহ আকিবুল নামে এক চোরকে আটক করে থানায় সোপর্দ করার খবর পাওয়া গেছে।

থানা সূত্রে জানা যায়, পূর্ব বুল্লা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে তৌহিদ মিয়ার বসত ঘর থেকে শনিবার দিবাগত রাতে কে বা কারা তার একটি সুজুকি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। পরদিন রোববার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের কোনা বাড়ির লোকজন একটি মোটরসাইকেল ও এক চোর কে আটক করেছে সংবাদ পেয়ে সেখানে পৌঁছে চুরি যাওয়া মোটরসাইকেল সনাক্ত করে থানায় সংবাদ দিলে পুলিশের এসআই জিয়াউর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে চোর কে তার হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক আসামী ও মোটরসাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মোটরসাইকেল এর মালিক আকিবুল হক তালুকদার সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আটককৃত আসামীকে মামলা রুজু পূর্বক সোমবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন