লাখাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বাজার মনিটরিং

লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র সহনীয় পর্যায়ের  লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং এর অংশ হিসাবে  বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) দুপুর বেলা উপজেলার   বুল্লা বাজার এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।

এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে আলাপকালে  নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া সহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে পরিদর্শনকালে যে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন লাখাই থানার এসআই প্রণয় কুমার সরকার এর নের্তৃত্বে একদল পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন