- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লাখাইয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, এলাকায় তোলপাড়

হবিগঞ্জের লাখাইয়ে প্রেমিকের বাড়ীতে স্ত্রীর দাবীতে সুফিয়া আক্তার নামে এক প্রেমিকার অনশন। এনিয়ে উপজেলা জুড়ে চলছে রসালো নানা গুঞ্জন।

খোঁজ নিয়ে জানা যায়, করাব ইউনিয়নের সিংহগ্রামের ইনছান আলীর মেয়ে সুফিয়া আক্তার (১৮) মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের হারুন মিয়ার ছেলে রায়হান উদ্দীনের সাথে ২ বছর ধরে  মোবাইলে একে অপরের সাথে পরিচয় ঘটে। এর পর থেকে একে অপরের সাথে ফোনালাপ চলে আসছিল তাদের প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে উভয় পক্ষ প্রেম থেকে আরো গভীরে চলে যায়। প্রেম মানেনা জাত বিচার। এক পর্যায়ে তারা উভয়ে শারীরিক সম্পর্ক গড়ে উঠে।

এ বিষয়ে প্রেমিকা সুফিয়া আক্তার বলেন, আমি একজন বিবাহিত। ৩ বছর আগে আমার গ্রামের মৃত আদম আলীর ছেলে সুবেলের সাথে আমার বিয়ে হয় কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে রায়হানের সাথে আস্তে আস্তে আমাদের সম্পর্ক ধীর ধীরে গভীর থেকে গভীর সৃষ্টি হলে এক পর্যায়ে তার সাথে মন দেয়া নেয়া সৃষ্টির এক পর্যায়ে সে আমাকে পুরান ঢাকার চানকারপুল এলাকায় একটি বাসায় নিয়ে রাখে এবং এক সপ্তাহ যাবত একাধিক বার আমাদের মধ্যে দৈহিক সম্পর্ক ঘটে। এক পর্যায়ে সে আমাকে ঢাকায় একটি রাস্তায় ফেলে চলে আসে তখন আমি নিরুপায় হয়ে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) তার বাড়ীতে স্ত্রীর দাবীতে অনশন করছি। সে আরও বলেন আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেয়া পর্যন্ত এখান থেকে যাব না। সে আরও বলে রায়হানের কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে সে আরেকটা বিয়ে করেছে। বর্তমানে আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার নুরে আলম বলেন বিষয়টি শেষ করার জন্য চেষ্টা করেছি কিন্তু রায়হানের পক্ষ না মানায় শেষ করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে আরো জানা যায়, সুফিয়া আক্তার তার আগের স্বামী থেকে ৩ মাস ধরে বিচ্ছিন্ন রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রেমিকা সুফিয়া তার প্রেমিক রায়হানের বাড়িতে স্ত্রীর দাবীতে অনশন করতে দেখা গেছে। এ ঘটনায়  বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোড়ন তৈরি হয়েছে। সরেজমিনে গিয়ে রায়হান ও তার পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন