লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাখাইয়ে পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতার কৃত আসামী হলেন লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ জাহার উদ্দিন(২৮)।

সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর দিকনির্দেশনায় ও এসআই ময়নাল হোসেন খান সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ১৮ মে বিকাল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর হেফাজত হতে ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ ইয়াবা ট্যাবলেট সহ আসামী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন