লাখাইয়ে পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

লাখাইয়ে পুলিশের অভিযানে ফুলবাড়িয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আলমগীরের ছেলে শফিকুল ইসলাম (৩২)।

সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাহিদুল হক এর দিকনির্দেশনায় ও এসআই প্রণয় কুমার সরকার এর নের্তৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ফুলবাড়িয়া গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী শফিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়।

এবিষয়ে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলামকে শুক্রবার (৩০ জানুয়ারী) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন