হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে নারী পুরুষ পলাতক আসামী সহ ৯ জন কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-ফজল মিয়া, মাষ্টার মিয়া, রফিক মিয়া, আবদাল মিয়া, কাজল মিয়া, মারুফ মিয়া, শান্ত মিয়া, শিউলী বেগম ও আকাশী বেগম।
থানা সুত্রে জানা যায়, রোববার (১লা নভেম্বর) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই ফিরোজ আলম, খায়রুল ইসলাম, আব্দুল ছালাম, অরবিন্দু ও ওয়াসিম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মোড়াকরি গ্রামে পলাতক আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে মৃত জিতু মিয়ার ছেলে রফিক মিয়া (৫৪) অনু মিয়ার ছেলে আবদাল মিয়া (২৮) জুলু মিয়ার ছেলে কাজল মিয়া (৩৩) মৃত মতলিব মিয়ার ছেলে মারুফ মিয়া (৪৪) ফারুক মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) মৃত জিতু মিয়ার মেয়ে শিউলী বেগম (৩৮) ও মৃত জিতু মিয়ার স্ত্রী আকাশী বেগম কে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত্রিকালীন টহলরত অবস্থায় গভীর রাতে ১নং লাখাই ইউনিয়নে রাস্তায় ঘুরাঘুরি করতে দেখে তাদের কে জিজ্ঞাসাবাদে এত রাতে কেন ঘুরাঘুরি করছেন জানতে চাইলে বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ থানাধীন বাহাদুর পুর গ্রামের মৃত ওয়ারেস মিয়ার ছেলে ফজল মিয়া (৩২) ও লাখাই থানাধীন শিবপুর গ্রামের বাসেদ মিয়ার ছেলে মাস্টার মিয়া (৩৫) সঠিক উত্তর দিতে না পারায় তাদের ৫৪ ধারায় আটক করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামীদেরকে (২ নভেম্বর) সোমবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে যথাযথ আইনী প্রক্রিয়ায় প্রিজনভ্যানের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।
