
হবিগঞ্জের লাখাইয়ে আলোচিত শিশু মনসুরার নৃশংস হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লাখাই উপজেলার একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই”
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা গেইটের সামনে লাখাই উপজেলার অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই “এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“আমরা সবাই মনসুরার ভাই, শিশুদের নিরাপদ শৈশব চাই”এই শ্লোগানে “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই”এর লাখাই উপজেলা সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক মিলন এর সভাপতিত্বে ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক পারভেজ হাসান ও রাকিব আহমেদ এর যৌথ পরিচালনায় মানববন্ধন এ বক্তব্য রাখেন ” প্রজন্মের প্রতিধ্বনি লাখাই” এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলহাজ্ব ফারুক আহমেদ, আব্দুল আজিম বিপ্লব, তাউস মিয়া, মাহমুদুল হাসান পারভেজসহ “প্রজন্মের প্রতিধ্বনি লাখাই” এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে নিহত মনসুরার মা ও বোন কান্নায় ভেঙে পড়ে খুনিদের ফাঁসির দাবি জানান।
বক্তারা বলেন, মনসুরার খুনি ও ধর্ষকদের কোনো ক্ষমা নেই। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভূঁইয়া।