- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ

লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নে ভি.ডব্লিউ.বি (VWB) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে অক্টোবর ২০২৬ মাসের খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মোড়াকরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাদ্যশস্য সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল। এ সময় ট্যাগ অফিসার মাহবুব আলমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার বিষয়ে তদারকি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন