লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

হবিগঞ্জের লাখাইয়ে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সারাদেশে একযোগে সকাল ১১টার দিকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্টার কিপেশ চন্দ্র চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা ভূমি অফিসের প্রধান করনিক মামুন চৌধুরী, ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারগণ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভূমি সেবা মেলা চলমান থাকবে।

সভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ বলেন, ভূমি শুধু একখন্ড জমি নয়, এটি একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা। তাই ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সকলে বদ্ধপরিকর।  ভূমি মালিকগন যাতে তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে সহজে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। জমির টপসয়েল বিক্রি রোধে, ভূমি হস্তান্তরে প্রতারণা বন্ধ করতে ভূমি উন্নয়ন কর আদায়ে সচ্ছলতা নিশ্চিত করতে ও অবৈধ স্থাপনা অপসারণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন