লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা)-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে সংস্থার বর্তমান সদস্য ও সম্মানিত অ্যালামনাইরা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সবাই একসঙ্গে ইফতার ভাগাভাগি করেন এবং উপভোগ করেন আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতিতে ভরা এক সুন্দর সন্ধ্যা।
ইফতার মাহফিলের পুরো আয়োজনটি ছিল এলইউমুনা পরিবারের এক আন্তরিক মিলনমেলা, যেখানে বর্তমান সদস্য ও অ্যালামনাইদের অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও অর্থবহ। এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয় এবং এলইউমুনা পরিবারের ঐক্য ও সম্প্রীতির বন্ধন নতুন করে প্রকাশ পায়।
