উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটি ল‍্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের কার্যক্রম প্রশংসনীয়

লিডিং ইউনিভার্সিটি ল‍্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে লিডিং ইউনিভার্সিটি ল‍্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাব সবসময়ই ভালো উদ‍্যোগ নিয়ে থাকে যা খুবই প্রশংসনীয়। তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন‍্য ইংরেজি বিভাগ ও ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটি ল‍্যাংগুয়েজ ও লিটারেচার ক্লাবের উপদেষ্টা মিসেস শাম্মী আক্তার, সহ-উপদেষ্টা আশফাক আহমদ শোভন, ইংরেজি বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস রুম্পা শারমিনসহ অন‍্যান‍্য শিক্ষক এবং ক্লাবের প্রেসিডেন্ট মো. মুহাইমীন মৌসুফ, জেনারেল সেক্রেটারি মো. ফজলুর রহমান ছোটন, ট্রেজারার সুজন কান্তি ধর ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন