- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ফল-২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৬) সকালে পরীক্ষাহল  পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন