লিডিং ইউনিভার্সিটির শোকবার্তা

লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলামের আপন চাচা মো. আব্দুল আউয়াল মিজি সোনালী ব্যাংকেরঅবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২১ মে) বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পাইকপাড়া ইউনিয়নের সাসিআলী গ্রাম। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৮৫ বছর।

এক বার্তায় লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষে মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দোয়া কামনা করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন