জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি’র এডিটর জে.এফ.চৌধুরী ফাহিম লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিবিএ ও এমবিএ ডিগ্রির সনদ অর্জন করেছেন।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ!! Officially Graduated । লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে অফিসিয়ালি BBA & MBA এর সনদ পেলাম।”
স্ট্যাটাসে তিনি দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তির জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি নিজের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান রাখায় মা-বাবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি আরও লিখেন,“যারা না থাকলে এবং সর্বোচ্চ সাপোর্ট না করলে এসব কল্পনায় থেকেই যেতো। আমার এই কৃতিত্বের সব কিছু আমি আমার মা-বাবাকে উৎসর্গ করলাম।” এছাড়া শিক্ষাজীবনে সহায়তাকারী শ্রদ্ধেয় শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
জে এফ চৌধুরী ফাহিম জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের ফারুক আহমদ চৌধুরীর বড় ছেলে। তার এই শিক্ষাগত সাফল্যে অভিনন্দন জানিয়েছে জকিগঞ্জ টিভি পরিবার।
ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত ও ডিরেক্টর জামাল আহমদ, হেড অফ নিউজ আহমদ হোসাইন আইমান, জুয়েল মাহমুদ, জাকির হোসেন, আবির আল নাহিয়ান এক যৌথ বিবৃত্তিতে তারা বলেন,“ জকিগঞ্জ টিভির এডিটর জে.এফ. চৌধুরী ফাহিমের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা তাঁকে সর্বক্ষেত্রে আরও সাফল্য ও কল্যাণ দান করুন এবং দুনিয়া-আখিরাতে কামিয়াবি নসিব করুন। আমিন।”
স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে জে.এফ. চৌধুরী ফাহিমের এই অর্জনকে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
