লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে দানবীর ড. সৈয়দ রাগীব আলী ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসরুমের স্বল্পতা দূর হবে এবং শিক্ষকদের পাঠদান সহজতর হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন