মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বাজার জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মীর আলী মাদবর কান্দি গ্রামের ইউনুস মাদবরের ছেলে মো. আলীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন