হবিগঞ্জের মাধবপুরে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে আমিনুল ইসলাম সাগর (৩০) এবং বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে ফারুক মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে দেবনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আমিনুল ইসলাম সাগরের বসতঘরে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
