মাধবপুরে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালানবিরোধী এক সফল অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ঔষধসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়  অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি চালিয়ে পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও MELANOCYL নামের ঔষধ উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব অবৈধ পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা। উদ্ধার করা কসমেটিকস ও ঔষধ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন