- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেলেন একজন

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-৯। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর চা-বাগান এলাকার রাজু মিয়ার বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন