“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: পেয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
আলোচনা সভা শেষে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শ্রেষ্ঠ জয়িতা জয়িতা আবিদা খানম, কামরুন্নাহার বেগম পান্না, মোছা: রহিমা বেগম, কাঞ্চন বেগম ও মোছা: জোছনা আক্তার এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
