মাধবপুরে বিদেশি মদসহ আটক ১

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশি মদসহ লিটন দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড কাটিয়ারা গ্রামে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত লিটন দাস কাটিয়ারা গ্রামের মৃত ধীরেন্দ্র দাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলমের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়। এসময় আসামির ঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে BLENDERS PRIDE WHISKY ব্র্যান্ডের ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি বোতল ৭৫০ মি.লি. এবং ২টি বোতল ৩৭৫ মি.লি., মোট ২.২৫ লিটার মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত লিটন দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করলেন পরিদর্শক মোহাম্মদ খায়রুল আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন