মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, ফুচকা ও জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৪টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ৫৫ বিজিবির একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে সংকেত দিয়ে থামানো হলে তল্লাশিতে ট্রাকের পাথরের নিচে ও বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। পরে ট্রাকসহ মালামাল জব্দ করা হয়।

একই দিনে বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে আরেকটি অভিযানে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে লুকানো অবস্থায় ভারতীয় ফুচকা ও জিরা উদ্ধার করে জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দকৃত দেড় কোটি টাকা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন