মাধবপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন প্রস্তুতি চূড়ান্ত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খান।

সভায় দিবস দু’টি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তুষার পাল, তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, পৌরসভার সচিব মো. আমিনুল ইসলাম, বন বিভাগের এরশাদ হোসেন, ফায়ার সার্ভিসের মো. মাহমুদুল হাসান, পল্লী বিদ্যুতের মো. দেলোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক অঞ্জনা রানী দেবনাথ ও উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. ইদ্রিছ আলী, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন, “২৫ মার্চ শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন