মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে মনছুরা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন