মাধবপুরে লাইসেন্সবিহীন করাতকল উচ্ছেদ করল প্রশাসন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে অনুমোদন ও লাইসেন্সবিহীন দুইটি বেনামী করাতকল উচ্ছেদ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এসব করাতকল। অভিযানের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। তবে উচ্ছেদকৃত করাতকল দুটির নাম জানা যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন