হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে টানা তিন দিনের মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত পৃথক অভিযানে তিনজনকে জরিমানা, ড্রেজার মেশিন ও পাইপ অপসারণসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে কৃষি জমির টপসয়েল উত্তোলনের দায়ে মুতি মিয়ার ছেলে মো. মাসুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
৮ ডিসেম্বর জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একই অপরাধে নরুল ইসলামের ছেলে মো. শাহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন নারায়নখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,০০০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়।
৯ ডিসেম্বর আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের মো. ছুর ইসলামের ছেলে মো. মনির হোসেনকে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সব মামলায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন,“কৃষি জমি রক্ষা
