মাধবপুর সীমান্ত থেকে ভারতীয় গাঁজা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে ৫৫ বিজিবি। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ১০টায় একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া এলাকার জালারপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা লুকিয়ে রাখা সন্দেহজনক একটি পরিত্যক্ত বস্তা তল্লাশি করে মালিকবিহীন ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হয়। যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন